আমি অকুলে বসিয়া কান্দি বইসা নদীর কুলে গো
হায় গো গুরু কেবা পার করে।।
ও গুরু গো
পার হইবার আশায় গেলাম ভব নদীর ঘাটে
নাও আছে কান্ডারী নাই গো শুধু ডিঙা ভাসে গা
হায় গো গুরু কেবা পার করে
ও গুরু গো
ছায়া পাইবার আশায় গেলাম বট বৃক্ষের তলে
সেই বৃক্ষের ডাল ভাঙ্গিল আপন কর্ম দোষে গো
হায় গো গুরু কেবা পার করে
ও গুরু গো
অতিত হইবার আশায় গেলাম বিনোদের বাড়ী
সেই বিনোদে কয় না কথা আপন কর্ম দোষে গো
হায় গো গুরু কেবা পার করে
ও গুরু গো
কালো জলের কালো কুমির থাকে বালুর চরে
সেই কুমিরের ফাদে পড়লে আমার প্রান যাবে গো
হায় গো গুরু কেবা পার করে।
0 মন্তব্যসমূহ