গৌর রূপ দেখিয়া হয়েছি পাগল ঔষধে আর ধরে না
চল সজনি যাই গো নদীয়ায়।।
গৌর কাটা বিষম কাটা বিধলে কাটা খসান দায়
গৌরাঙ্গ ভূজাঙ্গ হয়ে দংশিতে চায় আমার গায়।।
চল সজনি যাই গো নদীয়ায়।।
সাপের বিষে যেমন তেমন প্রেমের বিষে উজান বায়।
বিষ যতই ঝারে ততই বাড়ে, ঝেরে বিষ নামানো দায়।।
চল সজনি যাই গো নদীয়ায়।
0 মন্তব্যসমূহ