দয়াল গুরু গো আমার ডাকি বারে বার | গুরু ভজন | Guru Vojon | Vojon Kirton | UDAS_MEDIA





 

দয়াল গুরু গো আমার ডাকি বারে বার

ভক্তি জানাই চরণে তোমারে

আমি ডাকতে যেন ভুলি না তোমারে।।

 

আমার নাই শক্তি নাই ভক্তি অধম দুরাচার

কি দিয়া ভজিব রাঙ্গা চরণ তোমার।।

 

আমি বনফুলে অশ্রুজলে পূজিব তোমারে।।

 

ডাকতে যেন ভুলি না তোমারে

 

অষ্টপাশ মায়াজালে আবদ্ধ জীবন

পিঞ্জিরার পাখির মত ছটফট করে মন।।

 

আমার চাওয়া পাওয়ার নাই কিছু এ ভব সংসারে।।

 

ডাকতে যেন ভুলি না তোমারে

মানব রূপে গুরু সেজে কর উদ্ধারণ।।

 

নাম ধরেছ পতিত পাবন প্রভু নিরঞ্জন।।

 

অধম পাগল বলে সময় হলে করিবে উদ্ধার।।

 

আমি ডাকতে যেন ভুলি না তোমারে

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ