সুরধ্বনির তীরে কে রে নাচে গায়- Song And Lyric

 


সুরধনীর তীরে কেরে নাচে গায়

হরির নাম শুনিলে হৃদয় আমার।

হৃদয় প্রেমে গলে যায়।।।

 

 

ভাইরে......

শুনলে হরির নামের ধ্বনি পরান কেমন করে জানি রে

আমায় এনে দেখাও গৌর মনি

আমার প্রানে দেখতে চায়।।।

 

 

কালকে বড় মন দু:খে মেরিছি ভাই কান্দা ফিকে রে

ভাইরে

আজতো আবার তারাই ডাকে।।

আয় আয় দু ভাই কুলে আয়।।।

 

 

ভাইরে.....

জন্ম বুঝি পাপে ভরা উপার্জন কইরাছি মোরা রে

ঢেলে দিয়ে পাপ সুরা

দাও হে শ্রীচরণ মাথায়।।।

 

 

ভাইরে

নিতাই যারে দয়া করে অযোগ্য কে যোগ্য করে রে

দ্বিজ অধর বলে অধিনেরে

রেখ শ্রীচরণ সেবায়।।।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ