বৈতরনী নদীর খেয়া ঘাট- Song And Lyric

 


বৈতরনী নদীর খেয়া ঘাট, বৈতরনী নদীর খেয়া ঘাট

সেদিন এইঘাটে পার হতে হবে ভাঙবে যেদিন ভবের হাট ।।

 

যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্র ঘরের দাবী

মায়া ভরা এই পৃথিবী সর্ষে ভরা সোনার মাঠ ।।

 

এই ঘাটে নাই জাতির বিচার মুচি মেথর কামার কুমার

কত কাঙ্গাল দুঃখী হইতেছে পার ঘাটের মাঝি প্রান নাথ ।।

 

আমার ঘাটের মাঝি প্রান গোবিন্দ তার সাথে নাই যার সম্বন্ধ

ঐ ঘাটে তার খেয়া বন্ধ হোক না যতই বড় লাট ।।

 

গোবিন্দের নাম ভজন ছাড়া হয়না কারো পারের ভাড়া

অধম অমুল্য কয় কপাল পোড়া সাধন ভজন বালাই ষাট ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ