এসো গৌরাঙ্গ এসো গৌরাঙ্গ
এসো নিতাই এসো নিতাই এসো গৌরাঙ্গ
এসো দুটি ভাই গৌর নিতাই
এস দ্বিজ মনি দ্বিজ রাজ হে
পূজিব চরণ এই আকিঞ্চন
চরণ রাখিব হৃদয় মাঝে
আমি পূজা করিব
আমি ফুল চন্দন তুলসী দিয়ে পূজা করিব।।
যন্ত্র যদি পড়ে থাকে লক্ষজনার মাঝে
যন্ত্রিক বিহনে যন্ত্র কেমনে সে বাজে
বাজে না বাজে না
যন্ত্রীক বীহনে যন্ত্র
বাজে না বাজে না।।
আমার আছে জিহ্বা যন্ত্র তুমি যন্ত্র ধারী
আপনি বাজালে হরি আমি বাজতে পারি
এসো হে গৌরাঙ্গ আমার সংকীর্ত্তনে মাঝে
তুমি বিনে এই কীর্ত্তনে আর কারে বা সাঝে
সাজে না সাজে না
তুমি বিনে এই কীর্ত্তনে
সাজে না সাজে না
একবার দয়া করে এসো গৌর
তোমার ভাই নিতাইকে সঙ্গে লয়ে
দয়া করে এসো গৌর
আসিলে আনন্দ হবে নিরানন্দ দূরে যাবে
দয়া করে এসো এসো হে ।।
0 মন্তব্যসমূহ