আমারে নি নিবা তোমার নায়- Song And Lyric

 


আমারে নি নিবা তোমার নায় দয়াল গুরু গো।।

গুরু গো....

আমারও ওই না কর্ম দোষে

বাপ মায় দিল বনবাসে

তালাস করে নিল না আমারে।।

আমি কান্দি বনবাসে,

বুক ভেসে যায় নয়ন জলে।

আমি এখন কি করি উপায়।।

আমারে পার কইরো তোমার নায় দয়াল গুরু গো।।

গুরু গো....

বনের পাখি বনে উড়ে,

সন্ধ্যা হলে বাসায় ফিরে

আমার বাসা রাখছো কোন জায়গায়।।

 

গুরু গো...

আমার বায়ু কোণে মেঘ সেজেছে,

মনের বনে বাঘ ডাকতাছে

কখন জানি বাঘে ধইরা খায়।।

ঘিরে ধরলো গুঢ় অন্ধকার,

যাওয়ার জায়গা নাই গো আমার

এখন আমি কি করি উপায়।।

 

গুরু গো...

রাধা ভল্লব অবশেষে গেল কত ঘাটে ঘাটে

পার কইরা কেউ নিল না আমায়

উপার যদি নাহি নাও সামনে আসিয়া দাড়াও

তোমায় দেখে যেন আমার প্রান যায়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ