হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ কলির যুগেতে-Song And Lyric


 

হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ কলির যুগেতে

মনরে কোটি জন্মের পাতক নাশে তারক ব্রহ্ম নামেতে ।।

 

নামের ধ্বনী যত দুরে যায়

তত দুরে অমঙ্গল ছুটিয়া পালায়

ভাইরে সেই কারনে উচ্চ স্বরে গাইতে হয় নাম কলিতে ।।

 

নাম নিলে যার ঝরে নয়ন জল

মনের ময়লা কেটে যায় রে সে হয় নির্মল

ভাইরে সেই কারনে মনে প্রানে নাম নিতে হয় কলিতে ।।

 

নেচে নেচে করিলে কীর্তন

দেহের মাঝে আছে যত পাতক পক্ষীগন

ভাই রে সেই কারনে সংকীর্তনে লুটাতে হয় ধরাতে ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ