কত জন্মের অপরাধি ভজনবাদী দুরাচার
এইনা মধুর হরির নামে রতিমতি হইলো আমার।।
ভজন পথে কোন মতে মন চলে না করি কি
জন্মবধি রোগে পুরা কর্ম ফেরে পড়েছি।।
একে আমার কর্মদোষে ধরলো দারুন জরা এসে
রোগে তাপে হারাই দিশে তব ব্যাধী গেল না আমার।।
হিমানন্দের এইয়া বাণী রজনী তুই কথা মান।
গুরুর বাক্য ঠিক রাখিতে কর্মক্ষেত্রে মন মজা।।
গুরু কে প্রনয় করিয়ে ভাব ভক্তি জ্ঞান নাওগে শিখে।
জম কে যাবি ফাকি দিয়ে জন্ম মৃত্যু হবে না আর।।
0 মন্তব্যসমূহ