নগর ভ্রমন করে গৌর এলো ঘরে- Song And Lyric

 



নগর ভ্রমন করে গৌর এলো ঘরে

গৌর এলো ঘরে আমার নিতাই এলো ঘরে ।।

 

ধুলা ঝারি সচীমাতা গৌর নিল কোলে

সুশিতল জলে প্রভুর চরন ধোয়ালে

আপন অঞ্চল দিয়া চরন মুছালে

সুশিতল জল দিয়া বদন কমলে

ক্ষীর সর ননী দেয় বদন কমলে

ধান দুর্বা দিযা মাথায আশির্বাদ করে

ক্ষীর সর ননী দেয় বদন কমলে।।

 

ধুলা ঝারি সচীমাতা গৌর নিল কোলে

কে মাখিল রে

আমার গৌর অঙ্গে ধুলা

কে মাখিল রে

সোনার অঙ্গে এমন ধুলা

কে মাখিল রে

তার কি প্রানে দয়া নাই রে

কে মাখিল রে

ধুলা নধুলা নগোপী পদ রেনু

সেই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু

অঙ্গে মাখ মাখ রে এইনা ব্রজের ধুলা ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ